Header Ads

বাগানে আমরা সবে মিলে মিশে কাজ করি





বর্তমানে বাড়ির ছাদে বাগান করা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অধিকাংশ বাড়ির ছাদেই বিভিন্ন ধরনের বাগান রয়েছে। তবে এসব বাগানের অধিকাংশই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পরিকল্পিত উদ্যোগ নেয়া হ’লে বাড়ির ছাদে ফলমুল ও শাক-সবজি উৎপাদন করা যায়। কোন গাছের জন্য কি ধরনের মাটি উপযোগী তা নিশ্চিত হয়ে ছাদে বাগান করলে ভাল হয়। এছাড়া মাটির ধরন জেনে বাগান করলে ছাদে যেকোন ধরনের গাছই জন্মানো সম্ভব। ৪-৫ কাঠা জমির উপর নির্মিত বাড়ির ছাদে পরিকল্পিতভাবে বাগান করলে পরিবারের চাহিদা পূরণ করেও বছরে বিক্রি করা যায় ৪০-৫০ হাযার টাকা। বিকল্প আয়ের উৎস হ’তে পারে এই ছাদে বাগান, যা পরিবারকে করবে সচ্ছল। ছাদে যেসব গাছ লাগানো যায় : জাত নির্বাচনে সতর্ক সচেতন হওয়া যরূরী। সাধারণ জমিতে যেভাবে চাষ করা যায়, ছাদে সেভাবে করা যায় না। গাছ সাধারণভাবে তাদের বৃদ্ধির জন্য তেমন জায়গা পায় না। সেজন্য অতিরিক্ত সেবা-যত্ন ও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ছাদের বাগানে কখনো ঝোপ-ঝাড়-বাঁশ টাইপের কোন বড় গাছ লাগানো যাবে না। এতে হিতে বিপরীত হবে। বেশি রোদ বা গরম সহ্য করতে পারে এমন গাছই ছাদে বপন করা উত্তম। ছাদে বাগান করতে ছোট আকারের ও বেশি ফলনশীল হাইব্রিড জাতের ফলদ গাছ লাগানো যেতে পারে। আম্রপালি ও মল্লিকা জাতের আম, পেয়ারা, আপেল কুল, জলপাই, করমচা, শরিফা, আতা, আমড়া, লেবু, ডালিম, পেঁপে, এমনকি কলা গাছও লাগানো যাবে

 

1 টি মন্তব্য:

Roofoo থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.