হকনগর শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ | বাঁশতলা | Haque nagar Shaheed Minar
হকনগর শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ | বাঁশতলা | Haque nagar Shaheed Minar
স্মৃতিসৌধের প্রবেশপথে হকনগর মৌলা নদীর উপর নির্মিত স্লুইসগেটটি বিমোহিত করার মতো একটি জলপ্রবাহ। পাহাড়ি ঝরনার মতোই এ স্লুইসগেট আলাদা সৌন্দর্য্যরে সৃষ্টি করেছে। স্লুইসগেট বেয়ে গড়িয়ে পড়া পানির শন শন শব্দে পুরো এলাকাই মুখর হয়ে থাকে। পাহাড় বেয়ে নেমে আসা এখানকার শীতল জলে সাঁতার কেটে সহজেই শরীরের ক্লান্তি দূর করেন আগত পর্যটকরা।
স্লুইসগেট ছাড়িয়ে অদূরেই দাঁড়িয়ে আছে ত্রিভুজ আকৃতির শহীদ মিনার। পাহাড়ঘেঁষা মৌলা নদীর তীরের শহীদ মিনার এলাকাটি এখন সুনামগঞ্জের অন্যতম পর্যটন এলাকা। সম্প্রতি এখানে নির্মিত হয়েছে ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ’। এখানকার পরিবেশ খুবই শান্ত ও মনোরম। সবুজ পাহাড় আর নীল আকাশ থেকে নেমে আসা সাদা মেঘের মিতালী দেখে মনে হবে যেন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমিয়ে আছে। নির্জন সবুজ সমতলে একাত্তরের বীরত্বগাথা স্মৃতি নিয়ে আজও ঠায় দাঁড়িয়ে আছে শহীদ মিনার।

কোন মন্তব্য নেই